হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর আস-সাদিক (আ.) বলেন,
یَنْبَغِی لِلْإِمَامِ أَنْ یَکُونَ صَلَاتُهُ عَلَى صَلَاةِ أَضْعَفِ مَنْ خَلْفَهُ.
ইমামের উচিত, তাঁর নামাজ এমনভাবে আদায় করা, যাতে তা তাঁর পেছনে নামাজরত মুসল্লিদের মধ্যে সবচেয়ে দুর্বল ব্যক্তির সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
[মান লা ইয়াহদুরুহুল ফকীহ, খণ্ড ১, পৃষ্ঠা ৩৯০]
এই হাদিসের শিক্ষা হলো—জামাতে নামাজ পড়ানোর সময় ইমামের উচিত নিজের সক্ষমতার পাশাপাশি পেছনে নামাজরত মুসল্লিদের শারীরিক অবস্থা, বয়স ও সামর্থ্য বিবেচনা করা। বিশেষ করে বয়স্ক, অসুস্থ ও দুর্বল মুসল্লিদের যেন অযথা কষ্ট না হয়, সেদিকে ইমামের বিশেষভাবে খেয়াল রাখা উচিত।
আপনার কমেন্ট